২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোপেনহেগেনে আওয়ামী লীগের বর্ধিত সভা

ডেনমার্ক আওয়ামী লীগের নতুন নির্বাচিত কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2017, 04:20 PM

Updated : 11 Oct 2022, 02:40 PM

শনিবার দেশটির কোপেনহেগেনের আমাব্রো হলে এ সভা অনুষ্ঠিত হয় বলে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি।

আয়োজক সংগঠনের সভাপতি এম এ লিঙ্কন মোল্লার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ।

সভায় আলোচ্য সূচির মধ্যে ছিলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে করণীয়, দলীয় কর্মকাণ্ড গতিশীল করা, দেশ-বিদেশে আওয়ামী লীগের উন্নয়ন ও সফলতার প্রচার এবং রোহিঙ্গা শরণার্থী সঙ্কট।

সভায় উপস্থিত ছিলেন- শাহাব উদ্দিন ভূইয়া, তাইফুর রহমান ভূইয়া, মাসুদ চৌধুরী, সৈয়দ মোহাম্মাদ সোয়েব, শফিকুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি আ ন ম আব্দুল খালেক আরিফ, জামাল আহম্মেদ, ওলিউল আজাদ লাব্লু, অরুন দাস, মো. ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক সামি দাস, বোরহান উদ্দিন, শরীফ তাহের কবীর, মো. বেলাল হোসেন রুমি, সাংগঠনিক সম্পাদক মনজুর আহম্মেদ লিমন, সেলিম সারেং, মন্টু দাস, দপ্তর সম্পাদক মো. রিয়াদ শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শৈবাল মাহমুদ শাহীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তৈমুল সোয়েব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রতন দত্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অমিত কুমার রায়, সহ দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম মামুন, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রানা, জনসংযোগ সম্পাদক মো. রাসেল মিয়া, অভিবাসন বিষয়ক সম্পাদক আল আমীন সাগর, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আল মুফতি জাবিদ ও নির্বাহী সদস্য মিতুল মিয়া।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত ও জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হকের নেতৃত্বে ডেনমার্কের নেতা-কর্মীরা বাংলাদেশে গিয়ে দলের পক্ষে কাজ করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!