২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাতিসংঘ উইমেন গিল্ড’ ক্যালেন্ডারের প্রচ্ছদ রানু ফেরদৌসের

‘জাতিসংঘ উইমেন্স গিল্ড’-এর বর্ষপূর্তির ক্যালেন্ডারের প্রচ্ছদ এঁকেছেন বাংলাদেশি-আমেরিকান রানু ফেরদৌস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2017, 11:55 AM

Updated : 11 Oct 2022, 02:38 PM

বাংলাদেশসহ পিছিয়ে পড়া বিশ্বের দরিদ্র শিশুদের কল্যাণে কর্মরত এ সংস্থাটি ২০১৮ সালে ৭০ বছরে পা রাখবে। এ উপলক্ষে প্রকাশিত বিশেষ এই ক্যালেন্ডারের মূল্য ধার্য করা হয়েছে ১২ ডলার।

জাতিসংঘ সদর দপ্তরের ভিজিটর্স এলাকায় উইমেন গিল্ডের নিজস্ব দোকানে বিক্রি হচ্ছে ক্যালেন্ডারটি। এ থেকে আয়ের পুরো অর্থ দেওয়া হবে দরিদ্র শিশুদের কল্যাণে।

রানু ফেরদৌস কুইন্স গ্রুপের পরিচালক। এর আগেও রানুর আঁকা ছবি স্থান পেয়েছিল ২০০৫ ও ২০০৯ সালের ক্যালেন্ডারে। ক্যালেন্ডারটির প্রকাশনা উৎসব হয়েছিলো গত মাসের শেষার্ধে।

রানু ফেরদৌস বলেন, “উইমেন গিল্ডের অনুদান পেয়েছে বাংলাদেশের ফারিয়া লারা ফাউন্ডেশন, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন, উৎস বাংলাদেশ-সহ কয়েকটি সংস্থা। সংস্থাটির তহবিলে সহায়তা করতে আগ্রহীরা ওয়েবসাইটেও এই ক্যালেন্ডারের অর্ডার দিতে পারেন।”

ওয়েবসাইট ঠিকানা- http://www.unwg.org/

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!