২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে ‘বেদের মেয়ে’ নাটক পরিবেশন

সিঙ্গাপুরে বাংলাদেশি নাটকের দল ‘প্রাচ্যনাট’ কবি জসীম উদ্‌দীনের ‘বেদের মেয়ে’ নাটক পরিবেশন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মনির আহমদ, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2017, 11:17 AM

Updated : 11 Oct 2022, 02:38 PM

স্থানীয় সময় শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘এশিয়ান ইয়ুথ থিয়েটার ফেস্টিভ্যাল’-এ অংশ নিয়ে এ নাটক পরিবেশন করে ‘প্রাচ্যনাট’।

নাটকটির নিদের্শনায় ছিলেন মো.সাইফুল ইসলাম, সহযোগী পরিচালক ছিলেন মো.সাখাওয়াত হোসেন ও কোরিওগ্রাফিতে ছিলেন স্নাতা শাহরিন।

উৎসবের শেষ দিন রোববার অনুষ্ঠিত হয় ‘বেদের মেয়ে’ নাটকের দ্বিতীয় প্রদর্শনী। এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের শ্রম ও কল্যাণ সহকারী মো.আল আমিন হোসেন।

মো.আল আমিন হোসেন বলেন, “আমাদের দেশের শিল্পীদের এতো সুন্দর পরিবেশনা দেখে আমি আনন্দিত। আশা করি এই দলটি বিশ্বের যেকোনো জায়গায় তাদের অভিনয়ের মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে আনবে।” নাটকের নির্দেশক সাইফুল ইসলাম জানান, “বাংলার বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরতে নাটকটি উপযুক্ত। এর বিষয়বস্তু সর্বজনীন। এজন্য এই নাটকটি নির্বাচন করা হয়েছে।”

নাটকটিতে অভিনয় করেন শাহরিয়ার রানা জুয়েল, মো.ফজলে রাব্বি খান, শারমীন আক্তার শর্মি, শাবনাম রহমান সন্ধি, সাইদুর রহমান শাহীন, তানজি কুন, প্রিয়ম মজুমদার, জুডি রোজারিও, আমব্রীন বারকাত ও গোপী দেবনাথ।

নাটক ছাড়াও উৎসবে তারা ‘বাংলাদেশের লোকসংগীত ও নৃত্য’ শিরোনামে একটি কর্মশালা করেন।

সিঙ্গাপুরের বাডস থিয়েটার থেকে প্রতিবছর আয়োজিত এই অনুষ্ঠানে এবার সিঙ্গাপুরের ৫টি নাটকের দল সহ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন, ভিয়েতনাম ও বাংলাদেশের ১টি করে মোট ১০টি দল অংশগ্রহণ করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!