২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি আসবাবপত্রের কারখানায় অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন, তার মধ্যে দুজন বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2017, 10:09 PM

Updated : 11 Oct 2022, 02:38 PM

রোববার রাতে এই অগ্নিকাণ্ড ঘটে বলে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছেন।

তাদের টুইটার একাউন্টে এই অগ্নিকাণ্ডে ১০ জন নিহত এবং আরও তিনজন আহত হওয়ার কথা জানানো হয়।

নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর সরোয়ার আলম।

Image
সোহাগ (বাঁয়ে) ও শহিদ সরদার

সোহাগ (বাঁয়ে) ও শহিদ সরদার

তারা হলেন শরীয়তপুরের নড়িয়া থানার তমিজ উদ্দিন সরদারের ছেলে শহিদ সরদার (৩৫) এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার নজির দিঘী গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহাগ (৩২)।

রিয়াদের সিফা সানাইয়া এলাকার একটি সোফা তৈরির কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে স্থানীয়রা জানায়।

অগ্নিকাণ্ডের কারণ এবং হতাহতদের অন্যদের পরিচয় জানা যায়নি।