কৃষিবিদ অস্ট্রেলিয়ার বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কৃষিবিদ অস্ট্রেলিয়া’র বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
স্থানীয় সময় রোববার সকালে দেশটির নিউ সাউথ ওয়েলসের ম্যাকুরিফিল্ড লেইজার সেন্টারে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনের সহ সভাপতি মো. উসমান গণি।
সংগঠনের ক্রিয়া সম্পাদক জাহেরুল ইসলাম খেলার নিয়মাবলী পড়ে শোনান।
প্রতিযোগিতায় প্রথম হন কাইয়ুম পারভেজ-প্রদীপ সাহা, দ্বিতীয় মনোয়ার হোসেন-আজিজুর রহমান ও তৃতীয় হন ফারুক আহমেদ-সৈয়দ সিরাজুল ইসলাম।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ অংশ নেওয়া খেলোয়াড়দের ধন্যবাদ জানান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
