২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে প্রবাসী হবিগঞ্জবাসীর নতুন সংগঠন

সংযুক্ত আরব আমিরাতে ‘হবিগঞ্জ ইউনিটি আবুধাবি’ নামে নতুন একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2017, 05:10 PM

Updated : 11 Oct 2022, 02:38 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আবুধাবির মোসাফফাহ শিল্প নগরীর ডায়মন্ড সিটি হোটেলে মোহাম্মদ বাবরুল হাসান তালুকদারকে সভাপতি ও এস এম তারেককে সাধারণ সম্পাদক করে সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে মোহাম্মদ বাবরুল হাসান তালুকদারের সভাপতিত্বে এবং শেখ এমরান উল্লাহ ও এস এম তারেকের যৌথ সঞ্চালনায় একটি আলোচনা সভা হয়।

সভায় দেশটিতে বসবাসরত প্রবাসী হবিগঞ্জ জেলাবাসীদের পক্ষ থেকে হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোতাচ্ছিরুল আলমকে সংবর্ধনা দেওয়া হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের বার্মিংহাম প্রবাসী কম্যুনিটি নেতা আবদুল মুকিত।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- আমিন মিয়া, হারুনুর রশীদ, মোহাম্মদ তৈয়ব, এস কে আলাউদ্দীন, মুহিতুল আলম, জাহাঙ্গীর আলম, মীর খোকন, ফয়সল আহমদ, মোহাম্মদ কামাল খান, মোহাম্মদ সরওয়ার ও তাজুল ইসলাম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!