ভিকারুননিসা নূন অ্যালামনাই অস্ট্রেলিয়ার পুনর্মিলনী অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ভিকারুননিসা নূন অ্যালামনাই অস্ট্রেলিয়া শাখা এ পুনর্মিলনীর আয়োজন করে।
প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী মাহবুবা খানম মুক্তা ও তাসরিনা নাহিদ তন্নীর উপস্থাপনায় অনুষ্ঠান শুরুর পর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তামিমা শাহরিন, অথৈ হাসান, প্রিয়াঙ্কা বিশ্বাস ও সাকিনা আকতার।
এ সময় প্রজেক্টরে শিক্ষা প্রতিষ্ঠানটির বর্তমান প্রিন্সিপাল ও ভিকারুননিসা নূন অ্যালামনাই বাংলাদেশের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাণী দেখানো হয়।
সংগঠনের সভাপতি ইফাত আঞ্জুম ও সাধারণ সম্পাদক ফারিজা সাবরিনা শুভেচ্ছা বক্তব্য দেন।
রবীন্দ্র সঙ্গীত ও লোকগীতি গেয়ে শোনান প্রিয়াঙ্কা বিশ্বাস ও অথৈ হাসান। নজরুল গীতি পরিবেশন করেন তামিমা শাহরিন। দলীয় সঙ্গীতে অংশ নেন তামিমা শাহরিন, অথৈ হাসান, সাকিনা আকতার ও আরও কয়েকজন প্রাক্তন ছাত্রী।
দলীয় নৃত্যে অংশ নেন গাজী তাসনুভা দিতি, সুস্মিতা আহমেদ, ফারহানা হাসান অভি ও সাকিনা আকতার। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন ইসরাত জাহান ও রুবিনা হক লোরা।
প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষিকা সেলিনা চৌধুরী বক্তব্য দেন। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান সংগঠনের ট্রেজারার ফাদিয়া তাসনিম।
কেক কাটা, ছবি তোলা ও সবশেষে রাতের খাবারের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
