২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব আমিরাত বিএনপির অভিষেক অনুষ্ঠিত

বিএনপির সংযুক্ত আরব আমিরাত শাখার অভিষেক অনুষ্ঠান উপলক্ষে নতুন সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2017, 12:00 PM

Updated : 11 Oct 2022, 02:38 PM

স্থানীয় সময় শুক্রবার দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল সালাম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিএনপি নির্বাচনে যেতে ভয় পায় না। নির্বাচন দিতে ভয় পায় তারা, যারা ক্ষমতা দখল করে বসে থাকে। সুষ্ঠু নির্বাচন দেয় না মানে তারা জনগণকে ভয় পায়। জনতা ঠিকই বিএনপিকে ভালবাসে।”

এ সময় তিনি আরও বলেন,  “আমিরাতে ভিসা পাঁচ বছর ধরে বন্ধ। ‌এটি সম্পূর্ণ কূটনৈতিক ব্যর্থতার ফসল। আমাদের শ্রমিকরা প্রতিনিয়ত কাজ করে আসলেও দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান করতে পারেনি সরকার। আমরা নির্বাচিত হলে অবশ্যই এই রুদ্ধদ্বার খুলে যাবে।”

অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, নির্বাহী কমিটির সদস্য কাজী সাইদুল আলম বাবুল, ওমান বিএনপির সভাপতি অধ্যাপক ওসমান গণি ও আমিরাত বিএনপির সহ-সভাপতি নুরুল আলম। 

আরব আমিরাত বিএনপির পক্ষ থেকে আরও বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মোস্তফা মাহমুদ, প্রথম যুগ্ম সম্পাদক মাহে আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রুপু, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুস খালেদ, সহ-সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন খান, সহ-সাধারণ সম্পাদক সোলাইমান ও সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির সহ-সভাপতি ইলিয়াছ চৌধুরী, তোফাজ্জল হোসেন মানিক, জাকির হোসেন খতিব, আমিরুল ইসলাম চৌধুরী, শাহনেওয়াজ ফিরোজ কাওসার, আবদুল্লাহ আল মামুন, সিরাজুল ইসলাম নওয়াব, রফিক, দুবাই বিএনপির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, আবুধাবি বিএনপি নেতা ইসমাইল হোসেন তালুকদার ও শারজাহ বিএনপির আহ্বায়ক করিমুল হক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন আজমান বিএনপির সভাপতি শাহীনুর শাহীন, মুসাফ্ফা বিএনপি নেতা রুহুল আমিন, উম্ম আল কুইন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল ফারুক, রাস আল খাইমা বিএনপি সভাপতি নাছির আহম্মেদ, ফুজাইরা বিএনপির সভাপতি সিরাজুল ইসলামসহ আরও অনেকে।

আমিরাত বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আলীম সাইফুলের নেতৃত্বে অভিষেক অনুষ্ঠানের স্মরণিকা ‘হৃদয়ে জিয়া’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

জাহাঙ্গীর আলম রুপুর পরিচালনায় সংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী বেবি নাজনীন ও আমিরাত প্রবাসী কণ্ঠশিল্পী জাবেদ আহম্মেদ মাসুম। 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!