কাতারে বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন সংগঠন
কাতারে বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্যের নতুন ক্ষেত্র সৃষ্টির লক্ষে নতুন একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় রাজধানী দোহার বিন ওমরানে সানসিটি গ্রুপের কনফারেন্স হলে ‘বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাতার’ নামে এ সংগঠনটি যাত্রা করে।
এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রবাসী ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম তালুকদার বাবুর সভাপতিত্বে সভা সভা পরিচালনা করেন প্রবাসী ব্যবসায়ী এম সাইফুল আলম।
সভায় আগামী তিন বছরের জন্য ‘বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাতার’ এর নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে পদ পাওয়া নেতারা হলেন- সভাপতি হিসেবে সানসিটি গ্রুপের চেয়ারম্যান এম সাইফুল আলম, সাধারণ সম্পাদক শেখ হুমায়ন কবির ও যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল ইসলাম শফি।
সংগঠনের উপদেষ্টা হিসেবে আছেন প্রবাসী ব্যবসায়ী শফিকুল ইসলাম তালুকদার বাবু।
সভায় আরও বক্তব্য দেন- শেখ হুমায়ন কবির, আব্দুল আলিম, সাম সাহিন, এম শফিকুল ইসলাম, শেখ জয়নাল ও মোহাম্মদ সাবের হোসেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
