মালয়েশিয়ায় বাংলাদেশ ক্রিকেট লীগের ফাইনাল
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া’র উদ্যোগে বাংলাদেশ ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী বুধবার স্থানীয় সময় সকাল নয়টায় কুয়ালালামপুরের আমপাং আমান ক্লাব মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজক সংগঠনের সভাপতি জিয়াউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, “বুধবার প্রথমে দুটি সেমিফাইনাল ম্যাচ এবং বিকেলে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে।”
মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করার জন্য প্রবাসীদের আমন্ত্রণ জানিয়ে জিয়াউর রহমান আরও বলেন, “আমান ক্লাব মাঠে যাওয়া যায় খুব সহজে। দামাই ট্রেন স্টেশনের পাশে পুরাতন বাংলাদেশ হাই কমিশনের সামনেই আমান ক্লাব মাঠ।”
এ ক্রিকেট টুর্নামেন্টে মালয়েশিয়ার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত বাংলাদেশি ছাত্রদের চৌদ্দটি ক্রিকেট দল অংশ নিয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর কোয়ালা সেলাঙ্গরে সেলাঙ্গর বিশ্ববিদ্যালয়ের মাঠে শুরু হয়েছিলো টুর্নামেন্টের প্রথম ম্যাচ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
