দুবাইয়ে সংহতি সাহিত্য পরিষদের আড্ডা
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘সংহতি সাহিত্য পরিষদ’ এর শরতের আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রবাসী কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা শরতের গান, কবিতা ও সাহিত্য আলোচনা করেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুবাইয়ে সংগঠনের সহ সভাপতি সাইদা দিবার সভাপতিত্বে আড্ডা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ছড়াকার লুৎফুর রহমান।
প্রবাসীরা বলেন, ভিনদেশে নিজেদের দেশকে তুলে ধরতে হলে সে দেশের গণমাধ্যমে নিজ দেশের সাহিত্য-সংস্কৃতিকে তুলে ধরতে হবে।
আগামী ডিসেম্বরে বিজয় দিবসে সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয় আড্ডায়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
