দোহায় বাংলাদেশ-কাতার বাণিজ্য সম্মেলন
সৌদি জোটের অবরোধের প্রেক্ষিতে সেসব দেশ থেকে পণ্য আমদানি বন্ধ থাকায় স্থানীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিকল্প বাজার খুঁজে নিচ্ছে কাতার। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাতার আমদানি করছে প্রয়োজনী নানা সামগ্রী।
বন্ধুপ্রতীম এ দেশকে সহযোগিতার পাশাপাশি নিজেদের বাণিজ্য সম্প্রসারণের এ সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ।
দেশটিতে বাংলাদেশ দূতাবাস ও দোহা ব্যাংকের যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশি শিক্ষাবিদ ও কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ।
বিশ্ববাজারে ওষুধ শিল্পে বাংলাদেশের অবস্থান সম্পর্কে একটি সচিত্র প্রতিবেদন দেখান সমিতির কোষাধ্যক্ষ মো. হালিমুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আশা করছি কাতারের বিনিয়োগকারী, হাসপাতাল কর্তৃপক্ষ, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের দারুণভাবে আকৃষ্ট করেছে এ সম্মেলন।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
