মালয়েশিয়ায় যশোর সমিতির সংবর্ধনা সভা
মালয়েশিয়ায় ‘বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতি’ দেশটিতে সফররত যশোরের দুই রাজনীতিবিদকে সংবর্ধনা দিয়েছে।
সংবর্ধিত ব্যক্তিরা হলেন যশোরের রাজনীতিবিদ সৈয়দ সাবেরুল হক সাবু ও রাজনীতিবিদ শহীদ মো. ইকবাল হোসেন।
রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং-এ হোটেল সলিলের হলরুমে আয়োজক সংগঠনের সভাপতি মো. জাহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সমিতির জেষ্ঠ্য যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান ও শেখ আরিফুজ্জামান।
সভার প্রধান অতিথি সৈয়দ সাবেরুল হক সাবু আয়োজক সংগঠনের প্রশংসা করে প্রবাসীদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় যোগ দেওয়া প্রবাসীরা জানান, অত্যন্ত সুশৃঙ্খল এ অনুষ্ঠানের অন্যতম সৌন্দর্য ছিলো হলরুমের দেয়ালে টাঙানো কবি মাইকেল মধুসূদন দত্তসহ যশোর জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের ছবি।
সভায় আরও বক্তব্য দেন- আলমগীর হোসেন, রাশেদ বাদল, মো. শহীদুল্লাহ শহীদ, তালা মাহমুদ তালহা, বরিশাল সমিতির সভাপতি ও মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি এসএম রহমান পারভেজ, গোপালগঞ্জ সমিতির সভাপতি শওকত আলী তিনু, ব্রাহ্মণবাড়ীয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাহাদ উজ্জামান, চাঁদপুর সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আলী হোসেন, সহ সভাপতি ইকবাল হোসেন সেলিম, প্রচার সম্পাদক আবু সাঈদ, মো. বিল্লাল বিশ্বাস, নারী বিষয়ক সম্পাদক কণিকা ইসলাম, সদস্য জামান, আজিবর রহমান, রবিউল ইসলাম, আব্দুল গফফার, মোস্তাফিজুর রহমান ও মিনারুল।
সংবর্ধনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
