মালয়েশিয়ায় ‘ভলান্টিয়ার বাংলাদেশ’র প্রতিষ্ঠাবার্ষিকী
মালয়েশিয়ায় পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে প্রবাসী স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার বাংলাদেশ’।
রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং-এ শাহ জালাল রেস্তোরাঁয় দিনটি উপলক্ষে কেক কাটেন সংগঠনের নেতা-কর্মীরা।
মোহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনটির সদস্য বেলাল খান, জাহিদ, মো. জাহিদুল ইসলাম, রায়হান হোসাইন, মোস্তফা, শাওন দত্ত, সাগর কুমার, ইমাম হোসাইন, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, ইমরান, মিঠু, সায়েম, আশিকুর রহমান, আজমল হোসাইন, এ আর পিয়াস ও ‘আমরা প্রবাসী যুব সংঘ’ এর সভাপতি হারুন রশিদ মিয়াজী।
অনুষ্ঠানে ‘ভলান্টিয়ার বাংলাদেশ’ এর সংগঠক মোহাম্মদ আশরাফ আলী জানান, তারা মালয়েশিয়ায় প্রবাসী অসুস্থ বাংলাদেশিদের রক্তদান সেবা দিতে উদ্যোগ নিচ্ছেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
