২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে বোমা হামলায় বাংলাদেশির মৃত্যুর খবর

সৌদি আরবের আল আরধা জিজানে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফিউল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2017, 09:54 PM

Updated : 19 Aug 2022, 05:42 PM

বোমা হামলায় নিহত মোশাররফ হোসেন (২৬) এর বাড়ি কক্সবাজারের পেকুয়ায়।  

নিহতের চাচা সৌদি প্রবাসী মো. রহিম জানান, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টার দিকে কাজ করার সময় ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী অতর্কিতভাবে সৌদি আরবে বোমা হামলা চালায়।

এতে মোশাররফ হোসেন গুরুতর আহত হলে তাকে কিং ফারহাদ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় পরদিন শনিবার সকালে তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে ।

নিহত মোশারফ পেকুয়া সদর ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মোক্তার হোসেন মনুর ছেলে।

তিনি ছয় মাস আগে সৌদি আরবে এসেছিলেন বলে তার চাচা মো. রহিম জানিয়েছেন।