২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান প্রবাসী সাংবাদিকের বাবার মৃত্যু

জাপান প্রবাসী সাংবাদিক ও লেখক পি.আর. প্ল্যাসিডের বাবা মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফখরুল ইসলাম, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2017, 05:47 PM

Updated : 12 Apr 2022, 12:28 AM

তার নাম মাথিয়াছ রিবেরু (৯৪)। শুক্রবার সকালে তার নিজ বাড়িতে তিনি মারা যান।

তিনি লন্ডন, ইতালি ও জাপান ভ্রমণ করেছেন। নিজ এলাকায় বৃদ্ধদের আশ্রম করার জন্য তিনি জমি দান করেছিলেন।

মুক্তিযুদ্ধে তার অভিজ্ঞতা নিয়ে নিজের মুখে বলিয়ে ‘স্বাধীনতার গল্প’ নামে একটি টেলিফিল্ম তৈরি করা হয়েছে, যার প্রযোজক তার ছোট ছেলে জাপান প্রবাসী পি.আর. প্ল্যাসিড।

টেলিফিল্মে উঠে এসেছে মুক্তিযুদ্ধে নিজের এলাকায় তার, তার পরিবার ও  মুক্তিযোদ্ধাদের সংগঠক হিসেবে তার বড় ছেলের ভূমিকা। উঠে এসেছে কীভাবে মুক্তিসংগ্রামের শত্রুরা তার ঘরবাড়ি গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয়।

মুক্তিযুদ্ধের সময় তিনি তার বড় ছেলে ছাড়া পরিবারের অন্যদের নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!