বাড়ি বানাতে প্রবাসীদের ঋণ দেবে রূপালী ব্যাংক
বাংলাদেশে বাড়ি বানাতে প্রবাসীদের ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে রূপালী ব্যাংক।
তিনি বলেন, “মাত্র ৯% সুদে একেকজনকে সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে রূপালী ব্যাংক।”
রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে অ্যাপার্টমেন্ট কিনতে ও নিজ ভূমিতে অ্যাপার্টমেন্ট তৈরির জন্য এ ঋণ প্রকল্প চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আবেদনকারি প্রবাসীকে ৩০% ব্যয় করতে হবে, ব্যাংক ঋণ দেবে ৭০%। যুক্তরাষ্ট্র থেকে রূপালী ব্যাংকের রেমিটেন্স হাউজের মাধ্যমে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে।”
ঋণের আবেদনপত্রে নিজের পাসপোর্ট ও কর্মক্ষেত্রের প্রত্যায়নপত্র অথবা ট্যাক্স দেওয়ার কপি দিতে হবে। বাংলাদেশের একজন গ্যারান্টারও লাগবে। এ প্রক্রিয়া দ্রুত চালু করতে রূপালী ব্যাংকের সদর দপ্তরে ‘প্রবাসী হেলপ ডেস্ক’ চালু করা হচ্ছে বলেও জানান আতাউর।
এর আগে যুক্তরাজ্যে সোনালী এক্সচেঞ্জে সাড়ে তিন বছর দায়িত্ব পালন করা আতাউর রহমান আরও বলেন, “স্বদেশে ছোট-বড়-মাঝারি শিল্প কারখানার জন্যও রূপালী ব্যাংক প্রবাসীদের ঋণ দিচ্ছে ওই একই বিধিতে, অর্থাৎ ৩০% বিনিয়োগের পর ৭০% দিচ্ছে রূপালী ব্যাংক। ইতোমধ্যে অনেক প্রবাসী সে সুযোগ নিচ্ছেন।”
‘এবিসিসিআই’ নামে একটি সংস্থার উদ্যোগে ও সংস্থার প্রধান হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন।
তিনি বলেন, “প্রবাসীদের কষ্টার্জিত অর্থ জাতীয় কল্যাণে ব্যয় করা হয়, তবে সে অর্থ যদি বৈধপথে বাংলাদেশে যায়। বৈধপথে পাঠানো অর্থে নিজ দেশে প্রবাসীরা অনেক কিছু করছেন। শুধু তাই নয়, অর্থ প্রেরণকারীদের সম্মান জানানোর ব্যবস্থাও রয়েছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে।”
সেমিনারে আরও বক্তব্য দেন- জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে এ মোমেন, ফাহাদ সোলায়মান, পল খান ও আব্দুর রাজ্জাক।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
