২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় ফোবানা সম্মেলন শুরু

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)’-এর ৩১তম বাংলাদেশ সম্মেলন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2017, 12:05 PM

Updated : 11 Oct 2022, 02:36 PM

স্থানীয় সময় শুক্রবার রাতে হায়াত রিজেন্সি হোটেলে ‘মানবতার জন্যে ঐক্য’ স্লোগানে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফোবানা’র এ সম্মেলন।

সম্মেলনের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। মন্ত্রী তার উদ্বোধনী বক্তব্যে বলেন, “বাংলাদেশে উন্নয়নের অভিযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ। ঠিক একইভাবে প্রবাসীদেরকে সমৃদ্ধির এই মহাসড়কে একিভূত হতে হবে।”

Image
এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী

এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী

এ সময় আরও বক্তব্য দেন ফোবানার বিশেষ অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, ব্যবসায়ী গোলাম মোহাম্মদ আলমগীর, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সাংবাদিক শ্যামল দত্ত, ফোবানার নির্বাহী চেয়ারম্যান আজাদুল হক, মহাসচিব এম মাওলা দিলু ও যুগ্ম মহাসচিব জাকারিয়া চৌধুরী। কানাডা ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর সম্মেলনের সকল অতিথিকে ফোবানার উত্তরীয় পরিয়ে দেন ফোবানা’র আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান। সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ ও পিপল এন টেকের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার আবু হানিফকেও উত্তরীয় পরিয়ে দেওয়া হয় সম্মেলনে।

এ সময় সকল অতিথির সম্মানে ‘ব্ল্যাক টাই’ ডিনারের আয়োজন করা হয়। আয়োজক কমিটির আহ্বায়ক এম রহমান জহীর ও সদস্য-সচিব আরিফ আহমেদ আশরাফ অতিথিদের স্বাগত জানান। এ সময় পাশে ছিলেন কণ্ঠশিল্পী ফকির আলমগীর, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ ও প্রধানমন্ত্রী কার্যালয়ে এটুআই প্রকল্পের পলিসি ডিরেক্টর আনির চৌধুরীসহ আরও অনেকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!