২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতার পিতার মৃত্যুতে আবুধাবিতে শোকসভা

আবুধাবি জিয়া পরিষদের আহ্বায়ক ও আবুধাবী বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন খোকনের পিতা মোহাম্মদ রুহুল আমিনের মৃত্যুতে এক শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবির বাপপি, আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2017, 07:58 PM

Updated : 11 Oct 2022, 02:36 PM

স্থানীয় সময় মঙ্গলবার রাতে আবুধাবির একটি হোটেলে ওই শোকসভা অনুষ্ঠিত হয়।

আমিরাত জিয়া পরিষদের আহ্বায়ক প্রকৌশলী ফিরোজ কায়সারের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব আমিনুল ইসলাম টিপুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার।

প্রধান বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন আমিরাত কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন খতিব।

এছাড়া বক্তব্য দেন আবুধাবী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার,আবুধাবী যুবদলের সভাপতি আতাউর রহমান মামুন , সাইফুল আলম,আমীর হামজা,শারজাহ জিয়া পরিষদের সভাপতি  শাহাদাত হোসেন সুমন,কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন টিপু, ফয়েজুল কবীর মাসুদ, আবুধাবী জিয়া পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক  নুর হোসেন তুহিন ও জাভেদ হোসেন।

সভায় সংগঠনের সদস্য সচিব নজরুল ইসলামের মায়ের মৃত্যুতেও শোক প্রস্তাব আনা হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, জিয়া পরিষদ, স্বেচ্ছাসেবক দল, জিসাস এর নেতা ও কর্মীরা অংশ নেন।

এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু বক্কর।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!