২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে লিফট ছিঁড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে লিফট দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2017, 03:21 PM

Updated : 19 Aug 2022, 05:42 PM

মারা যাওয়া প্রবাসীর নাম আব্দুল মছব্বির (৪৪)। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলা করছখালী গ্রামে, পিতা মৃত আব্দুল লতিফ।

স্থানীয় সময় বুধবার দেশটির মক্কা প্রদেশের তায়েফ শহরে লিফট দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মছব্বিরের মামাতো ভাই আফতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় সময় মঙ্গলবার রাতে কাজে যোগ দেওয়ার জন্য হোটেল দিবানের লিফটে করে পাঁচতলায় উঠছিলেন। এসময় তার ছিঁড়ে লিফটটি নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হন মছব্বির।

“তাকে স্থানীয় মালিক বিন ফয়সল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান।”

মছব্বিরের লাশ তায়েফ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। 

জীবিকার প্রয়োজনে ৬ মাস আগে সৌদি আরবের তায়েফে এসেছিলেন মছব্বির। বাংলাদেশে তার  স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!