২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসক সংগঠনের সভা

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন ‘বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস’ (বিএমএস) এর বার্ষিক বৈজ্ঞানিক ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হ্যাপি রহমান, অস্ট্রেলিয়ার সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 03:40 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

স্থানীয় সময় শনিবার সিডনির নভোটেল হোটেলে সপ্তমবারের মতো দিনব্যাপী এ সভার আয়োজন করা হয়।

সকালে সভার শুরুতে আলোচনা করেন নাক-কান-গলা বিশেষজ্ঞ ফারুক রিফাত। এরপর সংগঠনের শিক্ষা সম্পাদক নাজমুন নাহার ও জান্নাতুন নাইমের পরিচালনায় অনুষ্ঠিত হয় ‘এএমসি ক্লিনিক্যাল মক টেস্ট’।

এতে পর্যবেক্ষক ও পরীক্ষক ছিলেন- অধ্যাপক রেজা আলী, শায়লা ইসলাম, নাসিম জেসি চৌধুরী, রেবেকা পারভেজ, ইশরাত জাহান, সুলতানা সৈয়দা, আয়েশা আবেদিন ও পুষ্পেন মণ্ডল।

এরপর বৈজ্ঞানিক সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মিরজাহান মাজু। এ পর্বে উপস্থিত ছিলেন- নাজমুন নাহার, রেজা আলী, শায়লা ইসলাম ও জান্নাতুন নাইম। আলোচনায় অংশ নেন- স্টিফেন টো, ডেভাং পারিখ, ওয়েন্ডি পিট্রাস ও শাকিল আহমেদ।

বিকেলে চা-বিরতির পর আলোচনায় অংশ নেন- টিমোথি বোয়েন, সুলতানা সায়েদা, বদিউজ্জামান ও নাসিম জেসি চৌধুরী। এ পর্বে আয়াজ চৌধুরীকে ‘ফেডারেশন অব বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অব অস্ট্রেলিয়া’র সভাপতি ঘোষণা করা হয়।

একইদিন রাতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মিরজাহান মাজুর সমন্বয়ে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মতিউর রহমান।

মতিউর রহমান বলেন- “যোগ্যতার মাপকাঠিতে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রতিনিয়ত অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আছেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা।”

মিরজাহান মাজু বলেন- “সংগঠনটির সামাজিক কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেশ ও দেশের বাইরে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সংগঠনটির পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া।”

এ পর্বে সংগঠনের কোষাধ্যক্ষ জেসমিন শফিক সংগঠনটির বার্ষিক আয়-ব্যয় ও তহবিল সংক্রান্ত লেনদেনের হিসাব বিবরণী তুলে ধরেন।

সংগঠনের নতুন কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি রশিদ আহমেদ, শফিকুর রহমান ও সাব্বির সিদ্দিক, সাধারণ সম্পাদক মিরজাহান মাজু, যুগ্ম সম্পাদক মেহেদি ফারহান ও কাজী শাহরিয়ার রানা, কোষাধ্যক্ষ জেসমিন শফিক, সাংগঠনিক সম্পাদক শায়লা ইসলাম, শিক্ষা সম্পাদক নাজমুন নাহার, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক শায়েক খান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফখরুল ইসলাম।

এছাড়া কার্যকরী সদস্যরা হলেন- রফিকুর রহমান (বাবুল), আয়াজ চৌধুরী, শরীফ উদ দৌলা, জেসি চৌধুরী, শফিকুল বার চৌধুরী, আমিন মুতাসিম, মামুন চৌধুরী, রেজা আলী, জান্নাত নাইম, জাকির পারভেজ, মইনুল ইসলাম, খালেদুর রহমান, শামসুল আলম, আইরিন কবির, আয়শা আবেদিন ও হোসেন আহমেদ।

আয়োজকরা জানান, নিউ সাউথ ওয়েলসে প্রায় ৪৫০ জন বাংলাদেশি চিকিৎসক বাস করেন। বিএমএস তাদের একটি অলাভজনক সংগঠন। এতে নিবন্ধিত সদস্য সংখ্যা ৩০০ জনেরও বেশি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!