২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়ালালামপুর আ.লীগের প্রস্তুতি সভা

মালয়েশিয়ায় নতুন কমিটি গঠন বিষয়ক প্রস্তুতি সভা করেছে ‘কুয়ালালামপুর মহানগর শাখা আওয়ামী লীগ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 01:21 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় কোতারায়ায় রেস্টুরেন্ট কুমিল্লাতে এ সভা অনুষ্ঠিত হয়।

আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী ও আলমগীর হোসাইন।

এ সময় রেজাউল করিম রেজা বলেন, “বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ও একচল্লিশ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার জন্য আওয়ামী লীগকে আগামীতেও ক্ষমতায় আনতে হবে।তাই এখন থেকে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের দেশের জন্য কাজ করতে হবে।”

তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কুয়ালালাপুর মহানগর শাখা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের পরামর্শ দেন।

আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কুয়ালালাপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বাতেন, তারেক রহমান, সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ মিয়াজী, আবুল কালাম, আইয়ুব খান, হানিফ খান, আবুল মুনসুর, ফয়সাল কাজী, জুয়েল রানা, ইকবাল হোসেন, শফিউল বশর, মাহবুব আলম, সাইফুল ইসলাম সুজন, জুয়েল রানা, সজিব, শরীফ, মোবারক হোসেন, আজিজুর রহমান শান্ত, শামীম হোসাইন ও শেখ বাহার জামাল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!