ব্রুকলিন বিএনপির কার্যকরী কমিটি সভা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রে ব্রুকলিন বিএনপির কার্যকরী কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় চার্চ অ্যান্ড ম্যাকডোনাল্ড এভিনিউতে গ্রিন হাউস রেস্টুরেন্ট হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি হুমায়ন কবীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।
মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারকল্পে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিয়ে শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিতে সকলকে একযোগে কাজ করতে হবে।”
সভায় প্রধান অতিথি মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, “সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতে মোহাম্মদ আনোয়ার হোসেনকে ব্রুকলিন বিএনপির সভাপতি ও হুমায়ুন কবীরকে সিনিয়র সহ-সভাপতি পদে নিযুক্ত করা হলো সকলের সম্মতিতে। ব্রুকলীন বিএনপির অন্যান্য শুন্য পদগুলোও পূরণ করা হয়েছে সর্বসম্মতিক্রমে।”
সাবেক সভাপতি কামাল উদ্দিন অন্য স্টেটে ও সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন স্থায়ীভাবে বাংলাদেশে চলে যাওয়ার প্রেক্ষাপটে নতুন এই পদ তৈরির প্রয়োজন হয়েছে বলে সংগঠনটি জানান তিনি।
নবাগত সভাপতি আনোয়ার হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দলকে গতিশীল রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের যে কোনো নির্দেশ সকল নেতাকর্মীকে সাথে নিয়ে করতে দ্বিধা করবো না।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
