২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস প্রবাসীদের ‘বৈঠকি গানের আড্ডা’

প্যারিসে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইফফাত আরা দেওয়ানের সঙ্গে প্রবাসীদের ‘বৈঠকি গানের আড্ডা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বদরুজ্জামান জামান, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2017, 05:41 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় প্যারিসে সাংস্কৃতিক সংগঠন ‘রঙ’ এর আয়োজনে এ আড্ডা অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিককর্মী রাহুল চৌধুরীর উপাস্থাপনায় গান, কবিতা আর স্মৃতিকথায় দর্শকদের মাতিয়ে রাখেন- আমন্ত্রিত শিল্পী ইফফাত আরা দেওয়ান, কবি ও আবৃত্তিশিল্পী রবি শংকর মৈত্রি, সঙ্গীতশিল্পী মৌসুমি ভট্টাচার্য, ইসমত খানম ফ্লোরা, আবৃত্তিশিল্পী মোহাম্মদ গোলাম মুরশেদ ও গৌতম চক্রবর্তী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, সঙ্গীতশিল্পী আরিফ রানা, সঙ্গীতশিল্পী কুমকুম সাইদা, চলচ্চিত্র নির্মাতা প্রকাশ রায়, আবৃত্তিশিল্পী ও থিয়েটারকর্মী গিয়াস বাবু, কমিউনিটি নেতা সুভ্রত ভট্রাচার্য, সাংবাদিক ওয়াহিদুজ্জামান, বাসদ (মার্ক্সবাদ) নেতা সাখাওয়াত হোসেন হাওলাদার ও আবৃত্তিশিল্পী শম্পা বড়ুয়া।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!