জাপানে বাংলাদেশি ব্যবসায়ী সংগঠনের সভা
জাপানে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন ‘বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইন জাপান’ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার টোকিওতে মোহাম্মদ আ. রাজ্জাকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাদল চাকলাদার।
এছাড়া নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়ণসহ বিগত দিনের হিসাব ও পরবর্তী কার্যক্রম নিয়ে সভায় আলোচনা করা হয়।
সভায় আরও বক্তব্য দেন- সুখেন ব্রক্ষ্ম, এস ইসলাম নান্নু, চৌধুরী শাহীন, জহিরুল হক, নূর এ আলম, শেখ মঞ্জুর মোর্শেদ, এম ডি খান আলামিন, রেজাউল করিম রেজা, গুল মো. মনি ঠাকুর, মনি এমদাদ ও মিজানুর রহমান শাহীন।
আয়োজকরা জানান, বিসিসিআইজে জাপানি ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে তাদের বিনিয়োগ করতে আগ্রহী করে তোলে। এছাড়া বাংলাদেশের পণ্য জাপানের বাজারে পরিচয় করিয়ে দিতেও ভূমিকা রাখে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
