২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

অস্ট্রেলিয়ায় প্রবাসী প্রজন্মের মধ্যে বাঙালি সংস্কৃতি চর্চা ধরে রাখতে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘দিগন্ত’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 03:36 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

আগামী ৭ অক্টোবর সিডনির ওরিয়ন ফাংশন সেন্টারে বাংলাদেশি প্রতিভা খুঁজতে ‘ট্যালেন্ট শো’ হবে বলে আয়োজকরা জানান।

এই উপলক্ষে স্থানীয় সময় রোববার সিডনির ব্যাংকসটাউন সিনিয়র সিটিজেন সেন্টারে প্রতিযোগীদের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিচারক ছিলেন বাংলাদেশ থেকে আসা চিত্রনায়ক ফেরদৌস, নৃত্যশিল্পী শামিম আরা নিপা ও সঙ্গীত শিক্ষক কাকলী মুখার্জি।

মূল অনুষ্ঠানে প্রবাসে বেড়ে উঠা শিশুরা বাংলা গান ও নাচে প্রতিযোগিতা করবেন। মোট ২১ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেবেন।

আয়োজক কমিটির পক্ষে ফারজানা ইউসুফ লিটা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিভা অন্বেষণের উদ্দেশ্য নিয়ে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্ম বাংলা সংস্কৃতি ও কৃষ্টিকে যেন শেকড় হিসেবে ধারণ ও লালন করে তারই প্রেরণা দিতে অস্ট্রেলিয়াভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘দিগন্ত’ এ প্রতিযোগিতার আয়োজন করেছে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!