২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপির বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎকালে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 01:09 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

স্থানীয় সময় রোববার ভার্জিনিয়ার টাইসন কর্নার সংলগ্ন রির্জ কার্লটন হোটেলে শেখ হাসিনার উপস্থিতির সময় বিএনপির নেতাকর্মীরা এ বিক্ষোভ প্রদর্শন করেন।

বিএনপির এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রেটার ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক এজেএম হোসাইন।

 ‘যতদিন পর্যন্ত বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ’ লেখা একটি ব্যানারের সামনে বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

এ সময় একটু দূরেই আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিলো। এ নিয়ে উত্তেজনা থাকলেও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।

বিক্ষোভ সমাবেশে নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা শরাফত হোসেন বাবু ও জসিম উদ্দিন ভুইয়া, গ্রেটার ওয়াশিংটন বিএনপির সহ-সভাপতি কাজী এম রহমান, সামছুদ্দীন মাহমুদ, মাসুদুর রহমান, মিয়া মজনু, হারুনুর রশীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম অশ্রু ও ফিরোজ আলম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন খোরশেদ আলম কাজী, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ শাহরিয়ার রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান লিটন, আবদুস সালাম মৃধা, আবদুস সবুর (জুয়েল), প্রচার সম্পাদক কামাল পাশা, স্পোর্টস সেক্রেটা্রি তৈয়ব হোসাইন, যুব বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ লিটন ও ছাত্র বিষয়ক সম্পাদক মো.সোহেল।

আরও উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য রাসেল আহমেদ, মাসুদুর রহমান, জামাল উদ্দিন, রাজা রহমান, মো.মানিক, ওয়াহিজ্জমান, মো. সোহেল, আল আমীন(বার্ক), রাজু আহমেদ, মুজিবুল হক সরকার (খোকন), মুনির হোসেন, নাছির আহমেদ জিনাত উল্লাহ, এনায়েত উল্লাহ, নাছির উদ্দিন, মো.মান্নান, মো.মানিক, কামরুজ্জামান, জামাল উদ্দিন, মো.সুমন, আল আমীন (আলিংটন), আতিকুর রহমান, মো.হাসেম, মো.সুমন, শাহজামাল, মো.মাহফুজ মোল্লাহ, নজরুল ইসলাম, মো.মহসিন, ফরহাদ হোসেন ও মো.আতিক উল্যাহ।

উপস্থিত ছিলেন ভার্জিনিয়া বিএনপির সহ সভাপতি নিজাম উদ্দিন, সেক্রেটা্রি তোফায়েল আহমেদ, জয়েন্ট সক্রেটারি মো.আজাদ, জাহাঙ্গীর আলম, কাইয়ুম চৌধুরী, মো.মুসা, ম্যারিল্যান্ড বিএনপির সভাপতি নেছার আহমেদ, সাধারণ সম্পাদক মো.কবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.কাজল ও মো.স্বপন।

নিউ ইয়র্ক স্টেট বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো.রইস উদ্দিন, মাসুদ রানা, কামালউদ্দিন দিপু, মুনিরুল ইসলাম, আবুল হোসেন ও সানি আহমেদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!