২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে শেখ হাসিনার ওপর আলোচনা সভা

অস্ট্রেলিয়ার সিডনিতে ‘শেখ হাসিনা, মাদার অব হিউম্যানিটি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 11:00 AM

Updated : 11 Oct 2022, 02:35 PM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি ফাংশন সেন্টারে বাংলাদেশ কমিউনিটি এ সভার আয়োজন করে।

আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সহ সভাপতি গাউসুল আলম শাহাজাদা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগ পালামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম রুবেল, আওয়ামী লীগ নেতা লাল্টু চেয়ারম্যান, স্বেচ্ছাসেবক লীগের জাকারিয়া স্বপন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোসলেউর খুশবু, শিমুল রবিন, দিদার হোসাইন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সিকদার, এমদাদুল বকুল, মেহেদী হাসান কচি, আইন সম্পাদক শাওন রিজভী ও শাখাওয়াৎ নয়ন।  

প্রধান অতিথি নূর-ই-আলম চৌধুরী লিটন তার বক্তব্যে বলেন, “শেখ হাসিনা তার মাতৃস্নেহে রোহিঙ্গাদের বরণ করেছে। তার এই মানবিকতা নতুন নয়। রাষ্ট্র জীবনের প্রতিটি শাখায় তিনি মানবিকতার জয়গান করেছেন।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা দেশকে একটি নতুন দিগন্তে নিয়ে যাওয়ার পাশাপাশি অর্থনেতিকভাবেও এগিয়ে নিয়ে গেছেন। তাই মানবিকতার নেত্রীকে আপনারা আগামী নির্বাচনেও জয়যুক্ত করুন।”

অনুষ্ঠানে রোহিঙ্গা নেতা আনোয়ার হোসেন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞাতা জানিয়ে বলেন, “তিনিই সত্যিকারের মানবিকতার মা। রোহিঙ্গা জনতারা ভাবতেই পারেনি, এমন পরম মমতায় প্রধানমন্ত্রী এভাবে তাদের আশ্রয় দেবেন।”

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক বলেন, “শেখ হাসিনা আজ পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, ভাগ্য বিড়ম্বিত মানুষের মা। আজকের পৃথিবীতে শেখ হাসিনার সাথে তুলনা করার মতো নেতা নেই। মানবিকতার মান বিচারেও তিনি এক ও অদ্বিতীয়।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!