রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ সৌদি প্রবাসীদের
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে সৌদি আরবের ‘প্রবাসী লেখক সাংবাদিক পরিষদ (প্রলেসাপ)’।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আছির প্রদেশের খামিস মোশায়েতের একটি কমিউনিটি সেন্টারে এ প্রতিবাদ সভা আয়োজিত হয়।
সংগঠনটির সভাপতি মোস্তফা জাহেদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ক ম জামালউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মো.শহীদুল আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আলরাজিহি ডেভেলপমেন্ট কোম্পানির ইঞ্জিনিয়ার আসাদুজ্জমান, ব্যবসায়ী সজিব খান, মো.জামশেদুল ইসলাম, মো.হাবিবুর রহমান (হাবিব), হাফেজ হারুন, আহমদ কবির হুমায়ুন, নুরুল ইসলাম, ফরিদুল আলম, আশরাফ উদ্দীন, জাকের হোসাইন, হাফিজুর রহমান (হাসু) ও শামসুদ্দীন হেলাল।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
