২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় শেখ হাসিনার জন্মদিন পালিত

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে ‘ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 11:40 AM

Updated : 11 Oct 2022, 02:35 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার লস এঞ্জেলেস সিটিতে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা কাউসার।

সংগঠনের ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি মো.শাহ আলম খান চৌধুরী এ সমাবেশের সভাপতিত্ব করেন।

 সমাবেশে মোল্লা কাউসার বলেন, “উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনার দর্শন এখন রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিটি বাঙালির জন্যে এ এক বিশেষ গৌরবের কথা।”

তিনি আরও বলেন, “বিশ্ব শান্তির দূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মদিনে কেক কাটা পরিহার করে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা দানের আহ্বানে মহানুভবতার পরিচয় দিয়েছেন।”

সমাবেশে আরও বক্তব্য দেন কম্যুনিটি নেতা মোমিনুল হক বাচ্চু, ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ সভাপতি সফিকুর রহমান, যুবলীগ সভাপতি কামরুল হাসান, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, সাজেদা বেগম, আমির হোসেন সরদার, যীশু বড়ুয়া ও সামসুল আরেফিন বাবলু।

সমাবেশ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া মিশিগান, পেনসিলভেনিয়া, নিউ জার্সি, নিউ ইংল্যান্ড, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়াতে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেখ হাসিনার জন্মদিন পালনের খবর পাওয়া গেছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!