অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের দুর্গোৎসব পালন
অস্ট্রেলিয়ার সিডনিসহ বিভিন্ন শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের আয়োজন অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজা।
স্থানীয় সময় শনিবার কনকর্ড ও স্ট্রাথফিল্ড গার্লস হাইস্কুলে প্রথম দুর্গাপূজা শুরু হয় ‘ওয়েস্ট বেঙ্গল এসোসিয়েশন’ ও আশীষ ভট্টাচার্য পরিবারের আয়োজনে।
এছাড়া সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে পাঁচ দিনব্যাপী পূজার আয়োজন শেষ হয় রোববার রাতে। কার্লিংফোর্ডের ক্যাম্বারল্যান্ড হাইস্কুলে পূজা শেষ হয় শনিবার।
এছাড়াও স্থানীয় সময় আগামী ৭ অক্টোবর সিডনির ওয়েন্টওর্থভিলের রেডগাম সেন্টারে সিডনির সবচেয়ে পুরনো পূজা ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার’-এর উদ্যোগে পালিত হবে সিডনির সবচেয়ে বড় দুর্গোৎসব। পেনরিথে থর্নটন কমিউনিটি সেন্টারেও একই দিনে পূজা আয়োজন করা হয়েছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
