২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ও বন্যার্তদের জন্য ফ্রান্সে ‘চ্যারিটি শো’

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চ্যারিটি শো’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কমরেড খোন্দকার, ফ্রান্সের তুলুজ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2017, 06:10 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

রোববার দেশটির পিঙ্ক সিটি খ্যাত শহর তুলুজে ‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানে এ শো’র আয়োজন করেছে ‘ফ্রান্স বাংলাদেশ সোস্যাল অ্যান্ড এডুকেশন ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন’।

আয়োজক সংগঠনের সভাপতি ওসমান হোসেইন মনির বলেন, “সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত  দেশের প্রায় অর্ধেক মানুষ। তার উপর মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের নিয়ে দেশ আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত। দেশের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

বাংলাদেশি সংস্কৃতিকে ফরাসিদের সাথে পরিচিত করতে থাকছে বাংলাদেশ থেকে আসা ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

তুলুজ সিটি মেয়র জন লুক মোদ্যাংকসহ স্থানীয় জনপ্রতিনিধি , ফ্রান্সের বিভিন্ন সংগঠন, সাংবাদিক ও ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশি কমিউনিটির নেতা-কর্মীরা এতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

চ্যারিটি অনুষ্ঠানের সহযোগিতায় থাকবে ইউরোপের সামাজিক সংগঠন ‘ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন’।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!