২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনি ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশ কালচারাল নাইট’

অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘সিডনি ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (সুবসা) প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে ‘বাংলাদেশ কালচারাল নাইট’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2017, 04:05 PM

Updated : 19 Aug 2022, 05:39 PM

আগামী ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ম্যানিং হাউসে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় অনুষ্ঠান শুরু হবে বলে আয়োজন সংগঠনটি জানিয়েছে।

সংগঠনের সভাপতি অনুপ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় থাকবে বাংলাদেশি খাবার, বাংলাদেশের আধুনিক গান ও নাচসহ বিভিন্ন আয়োজন।”

অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে থাকবেন সংগঠনের সাবেক সভাপতি সুজন ফেরদাউস। তিনি জানান, অনুষ্ঠানে ঢোকার টিকেট ১৫ ডলার ঠিক করা হয়েছে। পার্টনার হিসেবে রয়েছে সিডনি প্রেস আ্যান্ড মিডিয়া কাউন্সিল, এনটিভি অস্ট্রেলিয়া ও এফিনিটি।

সিডনি ইউনিভার্সিটিতে উচ্চতর পড়াশোনা ও গবেষণার পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে ভিনদেশীদের মাঝে নিজের দেশকে তুলে ধরেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!