আব্দুল মতিনকে সিডনি প্রবাসী সাংবাদিকদের অভিনন্দন
সিডনি প্রেস আ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) কার্যনির্বাহী পরিষদের শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সিডনি প্রবাসী সাংবাদিকরা।
সিডনি প্রেস আ্যান্ড মিডিয়া কাউন্সিলের সভাপতি এনামুল হক এক অভিনন্দন বার্তায় বলেন, “প্রবাসে সবাই চায় তাদের কণ্ঠ যেন দেশে পৌঁছে। তাদের ভালো অর্জনগুলো আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ দেশবাসী যেন জানতে পারে। সেই লক্ষ্যে মোহাম্মেদ আব্দুল মতিন প্রবাস সাংবাদিকতার পাশাপাশি দেশেও অগ্রণী ভূমিকা পালন করছেন সন্দেহ নেই।”
মোহাম্মেদ আব্দুল মতিন তার প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পেশাদারিত্বের জায়গায় আমি সবসময় অটুট থাকতে আপ্রাণ চেষ্টা করি। তারপরও নিজের সবকিছু উজাড় করে দিয়ে দেশে ও প্রবাসে সাংবাদিকতা করছি।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
