২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন করেছে ‘ফ্রান্স আওয়ামী লীগ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2017, 10:42 AM

Updated : 11 Oct 2022, 02:35 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার প্যারিসের গার দো নর্দের ক্যাফে প্যারিজিয়ানে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এমএ কাশেম।

সংগঠনটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ সেলিম, প্রধান উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমদ, সিনিয়র সহ সভাপতি আবুল কাসেম, সামাজিক উপদেষ্টার চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু, সহ সভাপতি সাহেদ আলী, সৈয়দ ফয়সাল ইকবাল হাশমী জাকির হুসেন ভূঁইয়া, নাছির উদ্দিন চৌধুরী ও সোহরাব মির্ধা।

এছাড়া আরও বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী হুসেন, খালেকুজ্জামান, জুবাইর আহমদ, প্রচার সম্পাদক আমিন খান হাজারী, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল হাসান, সাইফুল ইসলাম দুলাল, সিরাজুদ্দিন,নিয়াজ এলাহি,বেলাল আহম্মদ ,সাইফুল ইসলাম রনি, সোহাগ সারুয়ার আনোয়ার, হাসান আহমদ ও সালেহ আহমদ। 

অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!