২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেছে মালয়েশিয়ার যুবলীগ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিনে তার সুস্থতা কামনা করে দোয়া আলোচনাসভা করেছে আওয়ামী যুবলীগ মালয়েশিয়া শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2017, 07:16 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ালালামপুরে পুডুতে মালয়েশিয়া যুবলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক তাজকীর আহমেদ।

যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম জহিরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মালয়েশিয়া যুবলীগের যুগ্ন-আহবায়ক মনসুর আল বাসার সোহেল, যুবলীগ নেতা আশফাকুল ইসলাম সোহেল, মার্শাল পাভেল, যুবলীগ সদস্য মাসুদুল আলম রনি, আল আমিন আকাশ, আল আমিন ডলার,হাকিম ভুঁইয়া, মাহবুব আলম কাজল, আকাব্বর মাহমুদ, যুবলীগ সেলাঙ্গর সাধারন সম্পাদক এম রানা কাজী, বুকিত বিনতাং শাখা কমিটির সভাপতি মান্নান মাতবর, সিমুনিয়া শাখা সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফারুক, সেলিম সরদার, ফরহাদ হোসেন,ইমাম হোসেন রানা প্রমুখ ।

সভাপতির সমাপনী বক্তৃতায় তাজকীর আহমেদ বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশ ও জাতির উন্নয়ন হয়। তাই আগামী নির্বচনে নৌকা র্মাকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে, তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

যুবলীগ যুগ্ন-আহ্বায়ক মনসুর আল বাসার সোহেল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার নেত্রী’ উল্লেখ করে বলেন, “পৃথিবীর এমন কোনও দেশ নাই যেখানে রোহিঙ্গাদের মত কয়েক লাখ শরণার্থীকে একসাথে জায়গা দেওয়া হয়েছে ।

“গণতন্ত্রের মানসকন্যা একসাথে কয়েক লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে প্রমাণ করেছেন তিনিই মানবতার নেত্রী এবং বিশ্ব আজ তাকে ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধিতে ভূষিত করেছে।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!