২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার জন্মদিনে মালয়েশিয়া আ.লীগের সভা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2017, 04:41 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ালালামপুর বুকিত বিনতাং হোটেল সলিলের বলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের আহ্বায়ক এম রেজাউল করিম রেজার সভাপতিত্বে এবং মো. হুমায়ুন কবির ও শফিকুর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় এতে প্রধান অথিতি ছিলেন আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার গবেষণা সহকর্মী শহীদুল ইসলাম ফারুকী।

এম রেজাউল করিম রেজা বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার, পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, ডিজিটাল বাংলাদেশ নির্মাণের কাণ্ডারিসহ জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

শহীদুল ইসলাম ফারুকী বলেন, “সম্প্রতি পৃথিবী দু’জন নেত্রীকে দেখেছে। একজন সু চি নদীর ওপারে জাতিগত হত্যাকাণ্ড চালিয়েছে, আরেকজন শেখ হাসিনা এপারে লাখ লাখ নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। পৃথিবী দেখেছে শেখ হাসিনার উদার মানবিকতা। তাই বিশ্বে আজ শেখ হাসিনাকে বলা হচ্ছে মাদার অব হিউমিনিটি।”

সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মাসুদজ্জামান মিটু।

বিশেষ অতিথি ছিলেন- মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. অহিদুর রহমান অহিদ, যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, মাহতাব খন্দকার, মালয়েশিয়া আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী, নুর মোহাম্মদ ভুইয়া, আলমগীর হোসেন, রাহাদ উজ্জামান, মাসুদ রানা ও কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন। 

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- শওকত আলী তিনু, শাহ আলম শাখা আওয়ামী লীগের সভাপতি মতিন সরকার, শাখাওয়াত হোসেন সুমন, তারেক রহমান, মিজানুর রহমান, আবুল কালাম, হারুনুর রশীদ মিয়াজী, নিলাই শাখা আওয়ামী লীগের সভাপতি রানা ফকির, খোকন কর্মকার, সেরাস শাখার সহ সভাপতি শাফায়াত হোসেন, রাওয়াং শাখার আমিরুল ইসলাম, জহুর শাখার তরিকুল ইসলাম আমিন, ওয়াংছামাজু শাখার ইকবাল হোসেন, পিজে শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ফারুক হোসেন কিরণ, কেপং শাখা আওয়ামী লীগ সভাপতি চাঁদ মিয়া, বাতু কেভস শাখা আওয়ামী লীগের সভাপতি খোকন কর্মকার ও ছাত্রলীগ নেতা অণির্বান চক্রবর্তী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!