২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার জন্মদিনে ইতালি মহিলা আ.লীগের সভা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিনে আলোচনা সভা করেছে মহিলা আওয়ামী লীগ ইতালি শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফাহিমা হোসেন, ইতালি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2017, 04:19 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় রোমের তরপিনাতারার একটি হল রুমে আয়োজক সংগঠনের সভাপতি ইয়াসমীন আক্তার রোজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়না আহমেদের পরিচালনায় এই সভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মদ ঢালী ও প্রধান আলোচক ছিলেন একই সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

সভায় বক্তব্য দেন- কে এম লোকমান হোসেন, হাবীব চৌ, জসিম উদ্দিন, এম এ রব মিন্টু, শোয়েব দেওয়ান, আব্দুর রহমান, জামান মোক্তার, মলি জামান, হাবীব মকদম, এলিন আহমেদ মিঠু, ফারুক ফরাজী, এনায়েত করিম, শেখ মামুন, খলিল বন্দুকছী, মাসুদ রান, মহিউদ্দিন তফাদর, নিলুফার নীলা, পপি শামীমা, বাবলি ইউসুব, উম্মে হানিফা, রীনা কবির ও মুজাহিদ রতন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!