যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে নিউ মেজবান পার্টি হলে ‘বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার সরকার’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন।
রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশের বন্যাপীড়িত মানুষদের দুর্দশার কথা বিবেচনা করে জন্মদিনের আড়ম্বরতা পরিহার করা হয় বলে জানায় আয়োজকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, শামসুদ্দিন আজাদ ও আবুল কাশেম, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, উপ-দপ্তর সম্পাদক এম এ মালেক, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোর্শেদা জামান, মহিলা আওয়ামী লীগ নেত্রী মমতাজ শাহনাজ, মিসেস আজাদ, আওয়ামী লীগ নেতা খসরু ও নূরল আমিন।
এ সময় শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
