২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে পারমাণবিক অস্ত্র নির্মূল বিষয়ক সভা

যুক্তরাষ্ট্রের জাতিসংঘ সদর দপ্তরে পারমাণবিক অস্ত্র নির্মূল বিষয়ক সভায় অংশ নিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 10:59 AM

Updated : 19 Aug 2022, 05:39 PM

স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে ‘পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের জন্য পালিত আন্তর্জাতিক দিবস’-এর স্মরণ ও প্রচারের লক্ষ্যে গৃহীত জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের এ প্লেনারি সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাসুদ বিন মোমেন বলেন, “বাংলাদেশ মনে করে, পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলই হতে পারে এর ব্যবহার বন্ধের একমাত্র পূর্ণ নিশ্চয়তা। সুদূরপ্রসারী এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বাংলাদেশ এবছর ৭ জুলাই গৃহীত পারমাণবিক অস্ত্র-নিরোধ চুক্তি সমর্থন করেছে এবং সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে প্রথম গ্রুপে থেকে গত সপ্তাহে এ চুক্তি স্বাক্ষর করেছে।”

এ প্রসঙ্গে রাষ্ট্রদূত মাসুদ ২০১৩ সালের সেপ্টেম্বরে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক উচ্চ পর্যায়ের একটি সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তৃতার উদ্বৃতি দেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে পরমাণু অস্ত্র চূড়ান্ত নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে পারে না। এ নিশ্চয়তা দেওয়া সম্ভব যদি শিক্ষা, আর্থ-সামাজিক অগ্রগতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণের মাধ্যমে জনগণকে ক্ষমতায়িত করা যায় এবং শান্তি অর্জনে মানুষের সামর্থ্যকে ব্যবহার করা যায়।”

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব ৭০/৩০ অনুযায়ী পারমাণবিক নিরস্ত্রীকরণের উপর সামগ্রিক আলোচনার জন্য ২০১৮ সালের মধ্যেই জাতিসংঘের উচ্চপর্যায়ের একটি সম্মেলন আহ্বানের বিষয়টিকে বাংলাদেশ সমর্থন করে মর্মে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!