২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে আন্তর্জাতিক সংস্কৃতিমেলায় বাংলা স্কুল

ফ্রান্সে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক সংস্কৃতিমেলায়’ অংশ নিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলা স্কুলের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জামান বদরুল, ফ্রান্স থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2017, 01:42 PM

Updated : 11 Oct 2022, 02:32 PM

গত ৯ সেপ্টেম্বর প্যারিসের পাশে লাকুরনভ মেরি এলাকায় অনুষ্ঠিত এ মেলায় অংশ নেয় ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ’ ফ্রান্স শাখা পরিচালিত ‘ফ্রেঞ্চ-বাংলা স্কুল’ এর শিক্ষার্থীরা।

তারা  সমবেত কণ্ঠে দেশাত্ববোধক গান ও দলীয় নাচ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরেন।

এর আগে মেলার উদ্বোধন করেন লাকুরনভ মেরির মেয়র জিল পুকস। তার সঙ্গে ছিলেন সহকারি মেয়র আন্দ্রে জো হাকিন ও পার্লামেন্ট সহকারি ম্যারি জর্জবুফে।

মেলায় অংশ নেওয়া মোট ১২০টি অ্যাসোসিয়েশনের মতো বাংলা ভাষা, সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরার জন্য একটি স্টল পরিচালনা করেন প্রবাসী বাংলাদেশিরা।

আন্তর্জাতিক এ মেলায় মূলত অভিবাসী বিভিন্ন দেশের নাগরিকরা তাদের দেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য উপস্থাপন করার সুযোগ পান। এ থেকে সংশ্লিষ্ট দেশ সম্পর্কে ফরাসি ও অন্যান্য দেশের অভিবাসীরা একে অপরের ভাষা-সংস্কৃতি-কৃষ্টি জানার সুযোগ পান।

মেলায় আরও উপস্থিত ছিলেন- দেশটিতে বাংলাদেশ দূতাবাসের প্রধান কাউন্সিলর হযরত আলী খান, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ও বাংলা স্কুলের পরিচালক, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!