২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাতব্য সংস্থার জন্য ৫০ হাজার পাউন্ড সংগ্রহ পারভেজ আহমেদের

যুক্তরাজ্যের লন্ডনের ব্রেন্ট বারা কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহমদ তিনটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য ৫০ হাজার ১০০ পাউন্ড তহবিল সংগ্রহ করেছেন।

সৈয়দ নাহাস পাশা

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2017, 11:19 AM

Updated : 11 Oct 2022, 02:32 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি কাউন্সিলে তিনটি দাতব্য সংস্থা-‘ব্রেন্ট সেন্টার ফর ইয়ং পিপল’, ‘সুফরা নর্থ ওয়েস্ট লন্ডন’ ও ‘কমিউনিটি অ্যাকশন অন ডিমেনশিয়া’র কাছে ওই সহায়তার চেক হস্তান্তর করেন।

লেবার পার্টির কাউন্সিলর ও প্রথম বাঙালি এ মেয়রের চেক হস্তান্তর অনুষ্ঠানে দাতব্য সংস্থার প্রতিনিধিরা ছাড়াও হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকার এমপি টিউলিপ সিদ্দিক, কাউন্সিল নেতা মোহাম্মদ বাট, চিফ এক্সিকিউটিভ ক্যারলিন ডনস, সাংবাদিক নজরুল ইসলাম বাসন ও বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা উপস্থিত ছিলেন।

কাউন্সিলর পারভেজ আহমদ ২০১৬ সালের মে মাস থেকে এ বছরের মে পর্যন্ত ব্রেন্ট কাউন্সিলে মেয়রের দায়িত্ব পালন করেন। বারার প্রথম বাঙালি মেয়র হিসাবে এ তহবিল সংগ্রহের মাধ্যমে সুনাম অর্জন করেছেন তিনি।