২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে বরিশাল সমিতির বনভোজন

ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বরিশাল বিভাগীয় সমিতি’ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফাহিমা হোসেন, ইতালি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2017, 01:03 PM

Updated : 19 Aug 2022, 05:34 PM

স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী রোমের লাগো দি ভিকো পর্যটনকেন্দ্রে এ বনভোজন হয়।

আয়োজক সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মাঝির সভাপতিত্বে ও জেষ্ঠ্য সদস্য এম এ রব মিন্টুর পরিচালনায় বনভোজনের সাংস্কৃতিক পর্বে প্রধান অতিথি ছিলেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আ. সোবহান সিকদার।

রাষ্ট্রদূত বলেন, “আমি আপনাদের আয়োজনে মুগ্ধ, আপনাদের আয়োজনে এসে বরিশালবাসী হিসেবে আমি গৌরববোধ করি। বরিশালের প্রবীণ ব্যক্তিদের যে সম্মান আপনারা দিয়েছেন সত্যিই অসাধারণ। যতদিন আছি আপনাদের সঙ্গে আছি, এগিয়ে যান।”  

এর আগে তুমুল বৃষ্টি উপেক্ষা করে রোম থেকে চারটি বাস ও একটি লেমোজিন নিয়ে তিন শতাধিক প্রবাসী মিলেমিশে এ বনভোজনে অংশ নেন। সকাল থেকে মুষলধরে বৃষ্টির কারনে বাস ছাড়তে দেরি হলেও সময়মতো সবাই পিকনিক স্পট লাগো দি ভিকো পৌঁছান।

পথে সকালের নাস্তা সেরে ফেলেন সবাই। দর্শনীয় স্থান লাগো দি ভিকো পৌঁছতেই সবাই যে যার মতো ঘুরতে বেরিয়ে যান। একদিকে ভোজনের প্রস্তুতি অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলে।

গান শোনান- তাহেরুল ইসলাম, মনিকা, জাহাঙ্গীর আলম, এমকে রহমান লিটন, বাবু বাঙাল ও শেখ ইসহাক। কুপন পরিচালনা করেন প্রবাসী সাংবাদিক রিপন খান।

বনভোজনে আরও উপস্থিত ছিলেন- প্রবীণ ব্যক্তিত্ব লুৎফর রহমান, ফয়েজ আহমেদ ফয়সাল, বাংলাদেশ সমিতির সভাপতি জি এম কিবরিয়া, প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, সাবেক এফএও কর্মকর্তা সাইদুর রহমান লস্কর, ইতালি আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহতাব হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক হাসান ইকবাল, স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, বরিশাল বিভাগ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, সহ সভাপতি কামরুল হাসান মিন্টু, মজিবর সিকদার, ফিরোজ খান, উদযাপন পরিষদের আহ্বায়ক মো. বাতেন হাওলাদার, বিভাগ সমিতির প্রচার সম্পাদক রিয়াজ হোসেন, বরিশাল জেলা সমিতির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক স্বপন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রাজ তালুকদার, যুব সমিতির সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক সোহেল, পিরোজপুর জেলা সমিতির সভাপতি মো. শাহীন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লা, আহসান পিপু, ইলিয়াস মল্লিক, সুইট, স্বপন দাস, আজম ও শাহীন কবির।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!