২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে দূতাবাসের অনুষ্ঠান

পর্তুগালের বিভিন্ন প্রান্তে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি মোহাম্মদ, পর্তুগালের লিসবন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2017, 07:09 PM

Updated : 12 Apr 2022, 12:20 AM

আগামী ৩০ সেপ্টেম্বর ওই অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী এই অভ্যর্থনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য পর্তুগালে অধ্যয়নরত বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদেরকে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আর এ জন্য শিক্ষার্থীদেরকে লিসবনে বাংলাদেশ দূতাবাস নিম্নোক্ত ফোন নম্বরে বা ইমেইলে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হয়েছে। ফোন : +৩৫১-২১২-৬৯৭-০৩৭ (সকাল ৯টা হতে বিকেল ৫টা)। ইমেইল_mission.lisbon@mofa.gov.bd।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!