২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে সিডনিতে রোববার সমাবেশ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং ভিটেবাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিল’ বিক্ষোভ কর্মসূচি ডেকেছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আব্দুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2017, 05:54 PM

Updated : 19 Aug 2022, 05:34 PM

স্থানীয় সময় রোববার বিকাল ৩টায় সিডনির মার্টিন প্লেসে টিভি ‘চ্যানেল-৭’ এর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হবে। 

সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন বলেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর এতো নির্মম ও নৃশংস নির্যাতন এবং মানবতাবিরোধী অপরাধ হওয়ার পরও বিশ্ব বিবেক আজ নীরবতা পালন করছে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বাঙালি আখ্যায়িত করে বাংলাদেশের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়েছে। তার কড়া জবাব দেওয়া দেশের সরকার ও জনগণের পাশাপাশি প্রবাসীদের নৈতিক দায়িত্ব।

তারা সিডনি প্রবাসী সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সহ সকল প্রবাসীদের এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়ে গণহত্যা-নির্যাতন-অগ্নিসংযোগ বন্ধে মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য জাতিসংঘ এবং ওআইসিসহ মানবাধিকার সংস্থাসমূহের প্রতি দাবি জানানো জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!