বন্যার্তদের সহযোগিতায় সিডনি প্রবাসী সাংবাদিকরা
অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি প্রবাসী সাংবাদিকদের সংগঠন সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের উদ্যোগে দেশের বন্যার্তদের সহযোগিতায় তহবিল সংগ্রহ হয়েছে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গ্রামীণ রেস্তোরাঁয় দেশের বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহের জন্য এক অনাড়ম্বর আয়োজন করে।
ওই আয়োজন থেকে চার হাজার অস্ট্রেলিয়ান ডলার তহবিল ওঠে বলে সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন জানান।
তারা জানান, বন্যার্তদের জন্য সংগৃহীত ওই অর্থ ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাধ্যমে দেশের বন্যার্তদের মধ্যে বিতরণ করার ব্যবস্থা নেয়া হয়েছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
