দুবাইয়ে প্রবাসী নিখোঁজ
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে এক প্রবাসী বাংলাদেশি নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ ব্যক্তির নাম ওয়াসিম প্রামাণিক (৩১) । তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মিলকুরিয়া গ্রামের মৃত আব্দুল সামাদ প্রামানিক এর ছেলে।
গত ৩০ অগাস্ট থেকে দুবাইয়ের আল কুজ এলাকা থেকে তিনি নিখোঁজ বলে নিশ্চিত করেছেন দুবাইয়ের বাংলাদেশি কনসুলেটের ফার্স্ট সেক্রেটারি এ কে এম মিজানুর রহমান।
তিনি জানান, নিখোঁজ হওয়া যুবক কিছুদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। তিনি একটি নির্মাণ কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন।
মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় দেশে গিয়ে ১৮ দিন থেকে চিকিৎসা করান। অনেকটা সুস্থ হওয়ার পর ২৮ অগাস্ট আবার দুবাইতে আসেন।
কেউ তার খোঁজ পেলে তার বন্ধু জুলহাসের দুবাইয়ের ফোন নম্বর +৯৭১৫৬৩৯৭২১৮৫ –তে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। কিংবা সরাসরি তার বাড়ির নম্বর +৮৮০১৭৬৮৪২৫৭৩১ –তেও যোগাযোগ করতে পারেন।
এছাড়া দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর ফোনে(+৯৭১৫৬৪৩০৭৭৮০ +৯৭১৫৬৮৪৭১০৬৬ ) যোগাযোগ করেও ওয়াসিমের খোঁজ জানানো যাবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
