২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে হজ পালনকালে ৮১ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজ পালনকালে ৮১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2017, 11:11 AM

Updated : 12 Apr 2022, 12:17 AM

স্থানীয় সময় মঙ্গলবার রাতে মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতদের অধিকাংশই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এদের মধ্যে ৬৫ জন পুরুষ ও ১৬ জন নারী।

হজ মিশনের তথ্য মতে, মৃতদের মধ্যে ৫৮ জন মক্কায়, ৭ জন মদিনায় ও ১৬ জন মিনায় মারা যান। এদের মধ্যে গত ৫ দিনে ৩২ জন মারা গেছেন।

নিহতরা হলেন, দিনাজপুর শহরের বাহাদুর বাজার মহল্লার বাসিন্দা মো.ওয়াসিম আনসারী রাসু (৩৯) সড়ক দুর্ঘটনায় মক্কা আল-মুকাররমায় মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর- বিএন ০২০৯৪৫৮।

কক্সবাজার জেলার শফিক আহমদ (৬৪) মক্কা আল-মুকাররমায় মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর- বিএ ০৮২১৮২৪।

এছাড়া রংপুর জেলার ক্যাডেট কলেজ এলাকার মো.কালিম মিজ্ঞা (৫৭), কিশোরগঞ্জ জেলার টারাইলের মো.শফিকুল আলম (৩০), চট্টগ্রামের পটিয়া উপজেলার ইশহাক (৫৭), পিরোজপুর জেলার মোটাবারির মো.খুরশেদ শাহরিয়ার (৩৯), চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মাদাসার মো.কামাল উদ্দিন (৭০), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের গোলাপ মিজ্ঞা (৫৭), মুন্সিগঞ্জ জেলা সদরের রামপালের মিনু বেগম (৫৫), গোপালগঞ্জ জেলার দেলোয়ার হোসেন (৫৮)হজ পালনকালে  মারা গেছেন।

হজ পালনকালে আরও মারা গেছেন মাদারীপুর জেলার সাহেবরামপুরের মো.সেলিম মিজ্ঞা (৬১), নাটোর জেলার ঝিগাতলার এম এ জলিল (৬৬), পিরোজপুর জেলার বানডারিয়ার মো. ইসমাইল খান (৬২), চট্টগাম জেলার সাতকানিয়ার হোসনেয়ারা বেগম (৪৭), গাইবান্ধা জেলার দামোদরপুরের মো.আব্দুল হোসাইন (৬৯), চট্টগ্রাম জেলার রাংগুনিয়ার সকিনা বেগম (৬৯) ও নোয়াখালী সদরের পাহাড়তলীর গোলাম রসুল (৬২)।

আরও মারা গেছেন দিনাজপুর জেলা সদরের মো.ওয়াসিম মিজ্ঞা (৩৮),কক্সবাজার জেলার খুরুস্কুলের সফিক আহমেদ (৬৫), যশোর জেলার জহুরপুরের আমজাদ আলী লস্কর (৬০), পটুয়াখালী জেলা সদরের মো.আনোয়ার হোসাইন (৬৩), কুমিল্লা জেলার বরুরা গনি মুন্সীর বাড়ির সাইরা বেগম (৫৫), চট্টগ্রাম জেলার সিতাকুন্ডেড় নুর আলী সেরাংবাড়ীর হারোচা বেগম (৮০), রাজবাড়ী জেলার পাংসার নুরুনাহার বেগম(৪৮), মৌলবীবাজার জেলার শীমনগরের দেলোয়ারা বেগম(৬২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নিলুফা বেগম (৫৫) মক্কা আল-মুকাররমায় মারা যান।

এছাড়া  ময়মনসিংহ জেলার মশাখালীর মো.হেলাল উদ্দিন (৬০), কুমিল্লা জেলার নাংগলকোটের মো.আব্দুল আউয়াল (৬৬), টাংগাইল জেলার ঘাটাইলের মো.আনসার আলী (৬৩), লাকসমিপুর জেলার রয়পুরের নিলুফার আক্তার (৫৫), কুমিল্লা জেলার বরুরার মো.সোনা মিজ্ঞা (৮০), ঢাকা জেলার কেরানীগঞ্জের রোকেয়া বেগম (৬২), দিনাজপুর জেলার চন্ডিপুরের রেহানা খাতুন (৫৪), চট্টগ্রাম জেলার লোহাগরা উপজেলার আমিরাবাদের আব্দুল হাফিজ (৮০) হজ পালনকালে মারা যান।

চলতি বছর বাংলাদেশের ১ লাখ ২৭ হাজার ২২৯ জন হজ পালন করতে সৌদি আরব আসেন বলে সূত্রটি জানায়।