২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমানের কারামুক্তি দিবস পালন করেছে ‘দক্ষিণ কোরিয়া বিএনপি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইমন রহমান, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2017, 10:48 AM

Updated : 11 Oct 2022, 02:30 PM

স্থানীয় সময় রোববার বিকালে বুসানের কিমহে সিটির ওয়াইএমসি হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খিয়ংনাম বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সালাম শেখ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ কোরিয়া বিএনপির সভাপতি এম জামান সজল। সভা পরিচালনায় ছিলেন সোহেল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ কোরিয়া বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল কবির, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা কে এম আসাদ, সহ সভাপতি কিম জাকির নিক্সন, সাংগঠনিক সম্পাদক ইমন রহমান, খিয়ংনাম সাধারণ সম্পাদক মাজহারুল হক পাপ্পু, সাইফুল ইসলাম সাগর, সোহেল রানা, নাদিম সোহেল ও মনির মাঝী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!