২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীকে সংবর্ধনার প্রস্তুতি প্রবাসীদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফর শেষে প্রবাসীদের গণসংবর্ধনা দেওয়ার বিষয়ে মতবিনিময় সভা করেছে ‘যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2017, 11:05 AM

Updated : 11 Oct 2022, 02:29 PM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মেজবান পার্টি হলে এ মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়।

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে তাকে এয়ারপোর্টে অভ্যর্থনা জানাতে দেশটিতে অবস্থানরত নেতাকর্মী-সমর্থকরা অভ্যর্থনা জানাবে বলে জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমতিও নিয়ে রাখা হয়েছে বলে জানান তিনি।

১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় টাইমস স্কোয়ারের মেরিয়ট মারকুইস হোটেলের বলরুমে  প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে। এই সংবর্ধনা সমাবেশকে সফল করতে সকল প্রবাসীদের অনুরোধ জানান সিদ্দিকুর রহমান।

এ সময় তিনি আরও বলেন, “২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় বক্তব্য উপস্থাপনের সময় বাইরে আমরা শান্তি সমাবেশ করবো। এ শান্তি সমাবেশ সফল করার জন্যে এখন থেকে সকলকে টাউন হল মিটিং শুরু করতে হবে।”

২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে ভার্জিনিয়ায় আরেকটি সমাবেশ হবে। সেটিকে সফল করতে মেট্রো ওয়াশিংটন এলাকার প্রবাসীদের পাশে থাকার আহ্বান জানান সিদ্দিকুর রহমান।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আকতার হোসেন, মাহবুবুর রহমান, সৈয়দ বসারত আলী, আবুল কাশেম এবং লুৎফুল করিম, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত।

এছাড়া আরও ছিলেন প্রচার সম্পাদক হাজী এনাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ, শিক্ষা সম্পাদক এম এ করিম জাহাঙ্গির, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, উপ-দপ্তর সম্পাদক এম এ মালেক, কোষাধ্যক্ষ মনসুর খান, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী।

উপস্থিত ছিলেন স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমল, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আব্দুল মোসাব্বির, সেক্রেটারি নূরে আলম জিকু, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার সভাপতি মিথুন আহমেদ, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এম এ বাতেন, বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার।

আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারেকুল হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, সেক্রেটারি সুবল দেবনাথ, মহিলা আওয়ামী লীগের নেত্রী মমতাজ শাহানা, আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এম এ জলিল, মাসুদুল হাসান, প্রদীপ রঞ্জন কর ও হাকিকুল ইসলাম খোকন, আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহানারা রহমান।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহি মিনা এ জানান, ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য উপস্থাপনের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কের মিডিয়াকর্মীদের সাথে মিলিত হবেন। মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এ অনুষ্ঠান হবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!